এথেন্সে মাইক্রোসফটের অফিসে গাড়িবোমা হামলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের রাজধানী এথেন্সে মাইক্রোসফটের অফিসে আজ বুধবার এক গাড়িবোমা হামলা হয়েছে। আক্রমণকারীরা গ্যাস ক্যানিস্টার ও পেট্রলভর্তি গাড়ি নিয়ে স্থানীয় সময় ভোর চারটার দিকে এ হামলা চালিয়েছে। যদিও এ হামলায় কেউ হতাহত হয়নি বলেই এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে রয়টার্স জানিয়েছে, ভোরের দিকে এ হামলা চালনা হয়েছে। এতে মাইক্রোসফটের অফিসের নিচতলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রমণকারীরা ভবনের ঢোকার পথে সরাসরি গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এ আক্রমণ চালানোর সময় দুজন আক্রমণকারী পিস্তল ও মেশিনগানের মুখে নিরাপত্তারক্ষীদের আটকে রাখে।এ ঘটনার পর এথেন্সে তাদের অফিস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।এর আগে পুঁজিবাদ নির্মূলের উদ্দেশে এথেন্সের বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানগুলোতে এ রকম হামলার নজির রয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এথেন্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।