এনএফসি ভিত্তিক ই-অর্থ সুবিধা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের এনইসি করপোরেশনের সহযোগিতায় ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ ২৬ এপ্রিল রাজধানীর ক্রিমসন কাপ নামের কফিশপে ‘প্রুফ অব কনসেপ্ট অব এনএফসি বেজড ই-মানি সলিউশন’ কর্মসূচির আয়োজন করে। এই প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা আছে এমন পেমেন্ট কার্ড অর্থ পরিশোধ করার যন্ত্রের কাছে নিয়ে গিয়ে অর্থ পরিশোধ করতে পারবেন, সোয়াইপ কিংবা পিন কোডের প্রয়োজন হবে না।
এনইসি করপোরেশন এবং ডেটাসফটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকের সহায়তায় বিভিন্ন দোকানে এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তি