এনএফসি সুবিধার প্রিন্টার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং এম২০২০ ডব্লিউ
স্যামসাং এম২০২০ ডব্লিউ

নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সুবিধার প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। স্যামসাংয়ের তৈরি এই প্রিন্টারে তারবিহীন উপায়ে মোবাইল ফোন ও কম্পিউটার থেকে কমান্ড দিয়ে প্রিন্ট করা যায়।
স্যামসাং এম২০২০ ডব্লিউ মডেলের এই প্রিন্টারটিতে এনএফসি সমর্থিত যে কোনো যন্ত্র থেকে প্রিন্টারে তথ্য স্থানান্তর করা যায়। এজন্য শুধুমাত্র ডিভাইসটিকে প্রিন্টারের নির্দিষ্ট স্থানে স্পর্শ করলেই চলবে। স্যামসাং এম২০২০ ডব্লিউ প্রিন্টারের এনএফসি ট্যাগযুক্ত স্থানে ট্যাপ করলে দ্রুত সাথে প্রিন্ট হতে থাকবে। ট্যাপ সুবিধার জন্য এই প্রিন্টারটিকে ট্যাপ প্রিন্টারও বলা হয়।
প্রিন্টারটিতে ওয়াই-ফাই ও ইউএসবি সুবিধাও রয়েছে। প্রিন্টারটি মিনিটে ২০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। এতে আছে ৪০০ মেগাহার্টজের প্রসেসর, ৬৪ মেগাবাইট মেমোরি সুবিধা।
বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, ছোট পরিসরের অফিস ও বাড়িতে ব্যবহারের জন্য আদর্শ স্যামসাং এম২০২০ ডব্লিউ প্রিন্টারটির কালির খরচ ২৫ শতাংশ কম। এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধায় এই প্রিন্টারটির দাম পড়বে ১০ হাজার টাকা।