এনএসইউ গেমস প্রতিযোগিতার নিবন্ধন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রযুক্তি মেলা। তিন দিনের মেলায় থাকছে গেম প্রতিযোগিতা ‘সাইবার অ্যাথলেটিকস ২০১১’। এতে এককভাবে বা দলীয়ভাবে অংশ নেওয়া যাবে। ফিফা ’১১ ও নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেম দুটিতে এককভাবে অংশ নেওয়া যাবে। আর কাউন্টার স্ট্রাইক সোর্স/ফোর্স ও ডিফেন্স অব দ্য এনিসিয়েন্ট গেমে পাঁচজনের দল তৈরি করে অংশ নেওয়া যাবে। নাম নিবন্ধনের শেষ তারিখ ২৫ নভেম্বর। বিস্তারিত জানার জন্য ফোন: ০১৬৭০৯৩৬২৩৩। —নিজস্ব প্রতিবেদক