এনএসইউতে মাইক্রো ইলেকট্রনিকসের আন্তর্জাতিক কর্মশালা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আয়োজনে ৩১ জানুয়ারি থেকে মাইক্রোইলেকট্রনিকস বিষয় নিয়ে কর্মশালা শুরু হচ্ছে। একই সঙ্গে ‘ভিএইচডিএল ফর হার্ডওয়্যার সিনথেসিস অ্যান্ড ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারাইজ (এফপিজিএ) ডিজাইন’ শিরোনামে একটি প্রশিক্ষণ কর্মসূচিও শুরু হবে। প্রায় মাসব্যাপী চলবে এই প্রশিক্ষণ ও কর্মশালা। ইতালির এএস ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সের (আইসিটিপি) প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশে পরিচালনার দায়িত্ব পালন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান মিফতাহুর রহমান। কর্মশালায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপালসহ ২০ দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা হাতে-কলমে এতে প্রশিক্ষণ দেবেন। বিস্তারিত তথ্য পাওয়ার ওয়েবসাইটhttp://agenda.ictp.trieste.it/agenda/current/displayLevel.php?year=next&cdsagenda5=1http://cdsagenda5.ictp.trieste.it/full_display.php?smr=0&ida=a10180 —বিজ্ঞপ্তি