এনএসইউয়ে প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রযুক্তি উৎসব। ‘টেক ফিয়েস্তা ২০১৪’ নামে দুই দিনের এ উৎসব শেষ হবে আজ মঙ্গলবার। খবর বিজ্ঞপ্তির।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ প্রযুক্তি উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এনএসইউয়ের উপাচার্য আমিন সরকার, সহ-উপাচার্য এ এন এম মেসকাত উদ্দিনসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ‘স্মার্টফোন প্রযুক্তি ও স্থানীয়ভাবে উৎপাদন’ শীর্ষক প্লিনারি অধিবেশন। এ প্রযুক্তি উৎসবে প্রযুক্তির প্রদর্শন, চাকরির মেলা, আন্তবিশ্বদ্যালয় টেলিম্পিয়াড, গেম প্রতিযোগিতা ও মজিলা অপারেটিং সিস্টেম নিয়ে কর্মশালার আয়োজন রয়েছে। টেলিম্পিয়াডে পদার্থবিজ্ঞান, গণিত এবং টেলিযোগাযোগ ও ইলেকট্রনিকস বিষয়ের প্রতিযোগিতার আয়োজন থাকছে। এনএসইউ এবং এ বিশ্ববিদ্যালয়ের ওয়্যারলেস ফোরাম প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে।