এনভিডিয়া থেকে চুরি গেছে ৪ লাখ পাসওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে চার লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।চলতি মাসের শুরুতেই হ্যাকাররা এনভিডিয়ার ফোরামে এই আক্রমণ চালিয়েছিল বলে নিশ্চিত করেছে এনভিডিয়া। এক খবরে এই তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।জুলাই মাসে ইন্টারনেট-ভিত্তিক ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানে হ্যাকারদের আক্রমণ বেড়ে গেছে। ইয়াহুর সার্ভার হ্যাক করে ৪৫ হাজারেরও বেশি পাসওয়ার্ড চুরি, লিঙ্কডইন থেকে তথ্য চুরি, ডেটিং সাইট ইহারমোনির তথ্য গায়েবসহ হ্যাকাররা জুলাই মাসে ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে সক্রিয় রয়েছে। এ প্রসঙ্গে এনভিডিয়ার মুখপাত্র ব্রায়ান ডেল রিজ্জো জানিয়েছেন, এনভিডিয়া ফোরাম থেকে হ্যাকাররা অসংখ্য পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। চুরি যাওয়া পাসওয়ার্ডের সংখ্যা চার লাখ ছাড়াতে পারে।‘এনক্রিপশন এলগরিদম’ পদ্ধতিতে হ্যাকাররা তথ্য চুরি করেছে বলেই জানিয়েছেন রিজ্জো।ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা ইন্টারনেটে তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ করা এবং একই পাসওয়ার্ড সব ধরনের অ্যাকাউন্টে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।