এনসিসিবিতে মোবাইল ব্যাংকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ক্রেডিট এবং কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবি) এবং প্রগতি সিস্টেমস লিমিটেডের মধ্যে এনসিসিবি সিওর-ক্যাশ মোবাইল সেবাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বাংলাদেশের যেকোনো স্থানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, টাকা ওঠানো ইত্যাদি কার্যক্রম মোবাইলে করা যাবে। ব্যাংকের পক্ষে কার্ড বিভাগের প্রধান ইভিপি ওমর ফারুক ভুঁইয়া এবং প্রগতি সিস্টেমস লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নরুল আমিন, প্রগতি সিস্টেমস লিমিটেডের ইভিপি মো. আবু তালেবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি