এনসিসিবির সঙ্গে মাইক্রোসফটের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল) এবং শীর্ষ সফটওয়্যার-নির্মাতা মাইক্রোসফটের মধ্যে গত বুধবার ঢাকায় একটি চুক্তি হয়েছে। সিলেক্ট প্লাস নামের এ চুক্তির আওতায় মাইক্রোসফট এনসিসিবিএলকে বিভিন্ন প্রায়োগিক সফটওয়্যার ও সার্ভার সফটওয়্যার দেবে। এ ছাড়া এনসিসিবিএল তাদের ব্যাংকিং কার্যক্রমে মাইক্রোসফট উইন্ডোজ ও এসকিউএল সার্ভার ডেটাবেইস ব্যবহার করবে। চুক্তি অনুযায়ী, এনসিসিবিএল ব্যবহারকারীদের নতুন ও সাম্প্রতিকতম সফটওয়্যার ব্যবহার বিষয়ে সীমিত আকারে কারিগরি সেবা ও প্রশিক্ষণ দেবে।চুক্তিপত্রে সই করেন এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল আমিন এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন এনসিসিবিএলের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তপন কান্তি সরকারসহ অনেকে। —বিজ্ঞপ্তি