এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনায়েতপুর বেড়িবাঁধে ওয়াটার রকেট উৎ​ক্ষেপন প্রতিযোগিতা
এনায়েতপুর বেড়িবাঁধে ওয়াটার রকেট উৎ​ক্ষেপন প্রতিযোগিতা

স্কুলের ছাত্রছাত্রীদের মহাকাশবিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ পালিত হয়ে থাকে। এ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মহাকাশ ভবনে মহাকাশ সপ্তাহ উদ্যাপন করে।
সকালে স্পেস র্যালি বা মহাকাশ শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেন। স্পেস আর্ট বা মহাকাশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ১৫০ জন ছাত্রছাত্রী। একই দিনে এনায়েতপুর বেড়িবাঁধে ওয়াটার রকেট উৎক্ষেপণ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে ছিল মহাকাশবিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি এ আর খান, সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের বাংলাদেশের জাতীয় সমন্বয়ক এফ আর সরকার, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আইসিএল স্কুলের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামানসহ অনেকে। —বিজ্ঞপ্তি