এনায়েতপুরে মহাকাশ সপ্তাহ উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে অনুপ্রাণিত করতে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মহাকাশ সপ্তাহ প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর ৮০টির বেশি দেশে উদ্যাপন করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন এই সপ্তাহ উদ্যাপনের আয়োজন সমন্বয় করে। বাংলাদেশেও ২০০৩ সাল থেকে এ সপ্তাহ উদ্যাপন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
চলতি বছরও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মহাকাশ ভবনে ৫ অক্টোবর উদ্যাপিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহের ১৩তম আয়োজন। আয়োজনের মধ্যে ছিল মহাকাশ শোভাযাত্রা ও মহাকাশ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া ছিল এনায়েতপুর বেড়িবাঁধে ওয়াটার রকেট উৎক্ষেপণ প্রতিযোগিতা।
এবারের আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সারা দিনের এ আয়োজনে বিভিন্ন আলোচনায় বক্তৃতা করেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন রেজা, ফার্মাসি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাদাত, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের বাংলাদেশের জাতীয় সমন্বয়ক এফ আর সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসানসহ অনেকে।
বিজ্ঞপ্তি