এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন্স নিয়ে এল হুয়াওয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড ডিজিটাল মেলায় নিয়ে এসেছে সমন্বিত আইসিটি বিজনেস সলিউশন্স নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে অফিস ব্যবস্থাপনা থেকে শুরু করে আইপি কল সেন্টার, ডাটা সেন্টার, ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন সরকারি, আর্থিক, শিক্ষা ও জ্বালানি খাতে কাজ করা যাবে। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় হুয়াওয়েই বাংলাদেশের এন্টারপ্রাইজ বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক জেরি শেন বাংলাদেশের বাজারে হুয়াওয়েইর আইসিটি পণ্য ও সেবার নানা দিক নিয়ে কথা বলেন।হুয়াওয়েই টেকনলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ওয়ান্ডার ওয়াং বলেন, হুয়াওয়েইর এন্টারপ্রাইজ বিজনেস বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ও সুবিধাজনক সেবা প্রদানে বদ্ধপরিকর, যাতে তারা কম খরচে কিন্তু অধিক কার্যকারিতার সঙ্গে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন ব্যাপক আকারে প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে, সেহেতু এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনে আগ্রহী হুয়াওয়েই। —নিজস্ব প্রতিবেদক