এন৮ আজ থেকে বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়ার এন৮ মডেলের নতুন মোবাইল ফোন বাজারে এসেছে। আজ থেকে দেশের বাজারে এ মোবাইল পাওয়া যাবে। এতে রয়েছে সিমবিয়ান৩ অপারেটিং সিস্টেম, ৩.৫ ইঞ্চির মাল্টিটাচ পর্দা, ১৬.৫ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও এডিটিং, সরাসরি ফেসবুক ও টুইটার ব্যবহার সুবিধা, সামাজিক যোগাযোগের ক্যালেন্ডারকে ইভেন্টস ডিভাইস ক্যালেন্ডারে পরিবর্তন ইত্যাদি সুবিধা। দাম ৩৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি