এপিএএসডব্লিউই বোর্ড সদস্য হলেন শিক্ষাবিদ মুহাম্মদ সামাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ সামাদ
ড. মুহাম্মদ সামাদ

প্রথম বাংলাদেশি হিসেবে চার বছরের জন্য এশিয়ান-প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন (এপিএএসডব্লিউই) বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

এপিএএসডব্লিউই বোর্ডে মোট আটজন সদস্য রয়েছেন। বোর্ডের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষসহ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের শিক্ষাবিদেরা। শিক্ষাবিদ ড. মুহাম্মদ সামাদ বর্তমানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।