এপ্রিলে গ্যালাক্সি এস ফোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এপ্রিল মাস নাগাদ গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের চতুর্থ সংস্করণ গ্যালাক্সি এস ফোর বাজারে আসতে পারে। প্রযুক্তি বিষয়ক ব্লগ স্যাম মোবাইলের তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল বাজারে আসবে সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্যামসাং গ্যালাক্সি এস ফোর।এক খবরে এনডিটিভি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ বা মার্চের শুরুতেই এস ফোরের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।যদিও অনলাইনে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে বলে গুজব রটেছে কিন্তু স্যামসাং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।স্যামসাং ঘনিষ্ঠ এক সূত্র স্যাম মোবাইল ব্লগে জানিয়েছে, তারবিহীন চার্জিং প্রযুক্তির গ্যালাক্সি এস ফোর সাদা ও কালো এ দুটি রঙে বাজারে আসবে। ৪.৯৯ ইঞ্চি মাপের এ স্মার্টফোনটিতে নমনীয় বা সহজেই ভাঁজ করা যাবে। এ ছাড়াও স্যামসাংয়ের এই পরবর্তী আকর্ষণে কোয়াড কোর প্রসেসর, দুই গিগাবাইট র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।