এফআইসিসির সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিব্যাংক এনএ বাংলাদেশ, সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি গবেষণা সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতায় প্রকল্প জমা দেওয়ার সময় বেড়েছে।‘ফাইন্যান্সিয়ালআইটি কেস কম্পিটিশন’ নামের এ প্রতিযোগিতা চলতি বছর দ্বিতীয়বারের মতো হচ্ছে।সময় বাড়িয়ে এখন নিবন্ধনের শেষ তারিখ করা হয়েছে ২৫ এপ্রিল। প্রতিযোগিতা ও নিবন্ধনের বিস্তারিত তথ্য জানা যাবে www.ficc.dnet.org.bd ঠিকানার ওয়েবসাইটে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। — নিজস্ব প্রতিবেদক