এফবিআইয়ের নজরদারিতে চীন রাশিয়া ও ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) চীন, রাশিয়া ও ইরানের সাইবার গুপ্তচরবৃত্তির ওপর তীক্ষ নজরদারি শুরু করেছে। সাইবার হুমকির বিষয়টিকে ‘শীর্ষ অগ্রাধিকার’ হিসেবে বিবেচনায় নিয়ে এর বিরুদ্ধে কাজ শুরু করেছে এফবিআই। টাইমস অব ইন্ডিয়ায় আজ শুক্রবার এ খবর প্রকাশিত হয়েছে। এফবিআইয়ের পরিচালক রবার্ট মুলার গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা কমিটির কাছে বলেন, সাইবার গুপ্তচরবৃত্তি এখন অন্যতম গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে পরিণত হয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে কারা সবচেয়ে খারাপ অপরাধগুলোর সঙ্গে জড়িত এবং কারাই-বা হুমকি সৃষ্টি করছে জানতে চাইলে মুলার বলেন, এ অপরাধের সঙ্গে রাশিয়া ও চীন এমনকি ইরানও জড়িত থাকতে পারে। এ ছাড়া অন্য কয়েকটি দেশের এর সঙ্গে জড়িত থাকার কথাও তিনি উল্লেখ করেন।চীনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ দেশটি অর্থনৈতিক বা বাণিজ্যিক তথ্য-উপাত্তসম্পর্কিত সাইবার গুপ্তচরবৃত্তিতে পারদর্শী। এফবিআই-প্রধান বলেন, ‘২০০৬ সাল থেকে আমাদের হাতে চীন-সম্পর্কিত বহু মামলা, তদন্ত প্রতিবেদন এবং দেশটির অনেকের ব্যক্তিগত মামলার তথ্য জমা হয়েছে।’২০১০ সালে সাইবার চীন সরকারের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ তোলে বিশ্বখ্যাত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। সে সময় গুগল নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দেয়। বেইজিং অবশ্য বরাবরই বিভিন্ন সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে।মুলার আরও বলেন, ‘সাইবার হামলা আমাদের সামরিক বাহিনী, বিভিন্ন সরকারি সংস্থা, আর্থিক ও টেলিযোগাযোগ খাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রভাব ফেলেছে।’ তিনি বলেন, এফবিআই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সাইবার হুমকির বিষয়টিকেই। ভবিষ্যতেও তা দিতে হবে। ওয়েবসাইট।