এফোরটেক নতুন ওয়েবক্যাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড এনেছে এফোরটেকের নতুন একটি ওয়েবক্যাম। পিকে-৩৩৩ই মডেলের এ ওয়েবক্যাম ৫ মেগাপিক্সেলে ছবি তুলতে পারে। এটি দিয়ে স্থির ও চলমান ছবি ধারণ করা যায়। অন্ধকারে পরিষ্কার বা স্বচ্ছ ইমেজ ধারণের জন্য এতে রয়েছে এলইডি (লাইট এমিটিং ডায়োড)। এতে মাইক্রোফোনও আছে। দাম এক হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি