রাজশাহীতে ইন্টারনেট সপ্তাহের আয়োজনে আইসিটি প্রতিমন্ত্রী
এবছরই সব উপজেলা ও ইউনিয়নে থ্রিজি ইন্টারনেট

চলতি বছরের মধ্যেই দেশের সব উপজেলা এবং ইউনিয়নে থ্রিজি ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে। গতকাল বুধবার রাজশাহীর নানকিং বাজারে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি আরও বলেন, ‘আমরা এই ইন্টারনেট সপ্তাহের আয়োজনের মাধ্যমে এক কোটি মানুষকে নতুন করে ইন্টারনেটের সঙ্গে পরিচিত করে তুলতে পারব।’
সকালে এ মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় আইটি হাবের একটি হচ্ছে রাজশাহীতে। ইন্টারনেট সপ্তাহ পালনের জন্য ঢাকার পরেই রাজশাহীকে আমরা গুরুত্ব দিয়েছি, কারণ এই শহরে প্রযুক্তিবান্ধব শিল্প গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, ইন্টারনেট সপ্তাহের আহ্বায়ক রাসেল টি আহমেদসহ অনেকে।
দুই দিনের এ মেলায় আছে ৩৮টি স্টল। ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংসহ কয়েকটি ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম প্রদর্শন করছে। টিকা সচেতনতা নিয়ে এসেছে বেবিটিকা। তারা বলছে তাদের অ্যাপসে কেউ একটি অ্যাকাউন্ট খুললে তাঁরা জানতে পারবেন বাচ্চার কোন দিন কোন টিকা লাগবে। হেডলাইন নিউজ টুয়েন্টি ফোন ডট নেট নিয়ে এসেছে ই-বুক। তারা দেখাচ্ছে তাদের একটি অ্যাপ নামিয়ে পাঁচজন কবি ও ঔপন্যাসিকের রচনাসমগ্র পড়তে পারা যাবে। সবজি বাজার ডট কম তাদের স্টলের সামনে বিভিন্ন প্রকারের সবজি সাজিয়ে রেখেছে। তারা বলছে, তাদের ওয়েব ঠিকানায় একটি অ্যাকাউন্ট খুলে বাড়িতে বাজারের যেকোনো সবজি গ্রাহকেরা বাজারের দামে পেতে পারেন। মজিলা ফায়ারফক্স দেখাচ্ছে তাদের যত সব সৃজনশীলতা। তাদের অ্যাপসে অ্যাকাউন্ট খুলে যে কেউ নিজের সৃষ্টিশীলতা উপস্থাপন করতে পারবেন। অন্যজন তা আবার উন্নয়ন করতে পারবেন। যার যার অংশের কৃতিত্ব তাদেরই থাকবে। গ্রামীণফোন তাদের বিভিন্ন প্যাকেজ সেবা নিয়ে প্রচারণা চালাচ্ছে। পাশে বড় একটি মনিটরে সারাক্ষণ তাদের প্রচারণা চলছে।

আয়োজকেরা জানান, দেশের তিনটি বিভাগীয় শহরে এই উৎসব হচ্ছে। এর মধ্যে ঢাকায় হয়ে গেছে। আগামী শুক্রবার সিলেটে একই রকম মেলার আয়োজন হবে।