এবার অ্যান্ড্রয়েড 'ললিপপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড ললিপপ
অ্যান্ড্রয়েড ললিপপ

জেলি বিন, কিটক্যাট ও আইসক্রিম স্যান্ডউইচের পর গুগলের পরবর্তী অপারেটিং সিস্টেমটিকে ‘অ্যান্ড্রয়েড ললিপপ’ বলা হতে পারে।
সম্প্রতি গুগল ১৬তম জন্মদিন পালন উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছে, যাতে একটি কেকের ওপর অনেক ললিপপ সাজানো দেখা গেছে। সেই সঙ্গে গুগলের কর্তৃপক্ষ একটি বার্তাও লিখেছে, ‘আমরা কেকের ওপর ক্যান্ডেল কেন রাখব?’
এখন গুগলের পরবর্তী অপারেটিং সিস্টেমটির কোডনাম হিসেবে ডাকা হয় ‘অ্যান্ড্রয়েড এল’। যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, গুগল সাধারণত অক্ষর মিলিয়ে অপারেটিং সিস্টেমের নাম রাখে। এবারে কিটক্যাটের পর তাই ললিপপ নামটিই আসছে। 
আগামী মাসের শুরুতেই উন্নত নিরাপত্তা ও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তিসহ গুগল অ্যান্ড্রয়েড ললিপপ উন্মুক্ত করতে পারে। একই সঙ্গে গুগল নেক্সাস ৯ ট্যাব ও নেক্সাস ৬ স্মার্টফোনেরও দেখা মিলতে পারে ওই সময়।