এবার আসছে স্যামসাংয়ের হারকিউলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হারকিউলিস’ নামে স্যামসাং একটি নতুন মোবাইল ফোন তৈরি করছে। এত দিন পর্যন্ত এটি শুধু গুজবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি কানাডার টরন্টোতে অনুষ্ঠিত স্যামসাংয়ের একটি অনুষ্ঠান থেকে আবার নতুন করে এই ‘হারকিউলিস’ নামের মোবাইল ফোনের তথ্য প্রকাশিত হয়েছে এবং তা জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী জানা যায়, হারকিউলিস মোবাইল ফোনে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের টাচস্ক্রিন এবং চারটি ক্যাপাসিটিভ বাটন। আর এর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এস টু (এস ২) নামে স্যামসাংয়ের স্মার্টফোনটির অনেক মিল রয়েছে। আরও থাকছে ১ দশমিক ২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, অ্যানড্রয়েড ২ দশমিক ৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৮ মেগাপিক্সেল দুটি ক্যামেরার সুবিধা। আর এতে দুটি ক্যামেরা থাকায় একটি ব্যবহার করে ভিডিও চ্যাটও করা যাবে। তবে তথ্য পাওয়া মানেই এই নয় যে স্যামসাং এখনই এই হারকিউলিস সেটটি তৈরি করেছে। স্যামসাং কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও ধারণা বা আশা করা হচ্ছে, খুব শিগগির এটি বাজারজাত করা হবে। —মোবাইল সিরাপ অবলম্বনে প্রদীপ সাহা