এবার ঈদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
cartun
cartun

এবার ঈদেও বোনাস পাবেন

হাসির নাটক, হা হা

নাটক দেখে হাসবে না কেউ

কষ্টে হাসবে, আহা!

দশ চ্যানেলে এক তারকা

আসবে বহুরূপে

রঙে ঢঙে সংলাপে আর

চা, কফি ও স্যুপে।

উপস্থাপক দাঁত কেলিয়ে

দেবে ওফ্ কী হাসি

হাসির সঙ্গে ফ্রি দেবে সে

কথার ফাঁকে কাশি।

সুরের আগে গা দোলাবে

শিল্পী রসেবশে

গানের কথা—‘তুমি আমি,
আমি তুমি ও সে’।

চাপাবাজি শেখার জন্য

টক শো পাবেন ঈদে

টিভি দেখতে দেখতে যদি

কখনো পায় খিদে—

ঝালমুড়ি আর চানাচুরের

বিজ্ঞাপন তো আছেই

আরও কত রঙের খাবার

পাবেন হাতের কাছেই।

কমেডি শোর নামে মুখে

ভেংচি কাটাকাটি

এবার ঈদে যা পাবেন তা

ঘিয়ের মতো খাঁটি।