এবার এল ইউএসবি টুথব্রাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ টুথব্রাশের পাশাপাশি বৈদ্যুতিক ব্রাশের কথা অনেকেরই জানা। তবে ফিলিপস সম্প্রতি ইউএসবি পোর্টযুক্ত একটি টুথব্রাশ তৈরি করেছে, যার নাম ‘সনিকেয়ার ডায়মন্ড ক্লিন’। আর এই ইউএসবি পোর্টটি ব্যবহার করা যাবে বৈদ্যুতিক টুথব্রাশের রিচার্জেবল ব্যাটারি চার্জ করে। ফিলিপস কর্তৃপক্ষ নতুন উদ্ভাবিত অত্যাধুনিক এ ব্রাশকে ‘টুথব্রাশের আই-পড’ বলে অভিহিত করেছে। ‘সনিকেয়ার ডায়মন্ড ক্লিন’ নামের বৈদ্যুতিক ব্রাশের চার্জারটি অ্যাডাপ্টারের মতো কাজ করে। তাই যেকোনো সকেট থেকেই ইউএসবি কেবলের সাহায্যে সহজেই এটি চার্জ দেওয়া যায়। প্লাস্টিকের খাপসহ নতুন এই আধুনিক মানের ব্রাশটির দাম রাখা হয়েছে ২৫০ পাউন্ড। —মেইল অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা