এবার ওয়েবসাইটে বিসিএসের ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বার্ষিক ডিজিটালমেলা মেলা এবার ওয়েবসাইটেও দেখা যাবে। ওয়েবফেয়ার নামের সাইটে ভার্চুয়াল কম্পিউটার মেলার আয়োজন করা হয়েছে। বিসিএস ডিজিটাল এক্সপো নামের এ মেলা ২১ থেকে ২৫ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে। মেলা চলার সময় ওয়েবসাইটে এই বিশেষ সুবিধাটি পাওয়া যাবে। এ সাইটে মেলায় দেখানো প্রযুক্তিপণ্যগুলো তুলে ধরা হবে।মেলার আহ্বায়ক কাজী আশরাফুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে জানান, মেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নেবে, তাদের বিভিন্ন পণ্যের খবরাখবর, দরদাম, মূল্য ছাড়, পণ্যের নানা দিকসহ বিভিন্ন তথ্য একটি ওয়েবসাইটে দেওয়া থাকবে। যাঁরা ঘরে বসে মেলার বিভিন্ন প্রযুক্তিপণ্যের খবর নিতে চান, তাঁরা এখান থেকেই বিভিন্ন তথ্য জানতে পারবেন। তিনি আরও জানান, এমন অনেকেই আছেন, যাঁরা বিদেশে থাকেন এবং প্রিয়জনকে মেলা থেকে নিজের চাহিদার পণ্যটি কিনে দিতে চান, তাঁরাও এই ওয়েবসাইটের সাহায্য নিতে পরবেন।কাজী আশরাফুল আলম জানান, মেলা চলাকালে যাঁরা ওয়েবসাইটটি দেখবেন করবেন, তাঁদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন এখানে ২০টি পুরস্কার দেওয়া হবে। কতটি পুরস্কার দেওয়া হয়েছে আর কতটি দেওয়া বাকি আছে, তা-ও এই ওয়েবসাইটে দেওয়া থাকবে। মেলার সর্বশেষ তথ্য, ছবি ও খবরাখবর এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নেওয়া যাবে বলে তিনি জানান।ওয়েবসাইটটির ঠিকানা: www.bcsictworld.com.bd—মোছাব্বের হোসেন