এবার ট্যাগের রেসার স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্মুলা ওয়ানের জিটি রেসিং কারের মতো ডিজাইনের স্মার্টফোন বাজারে আনছে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়িনির্মাতা ট্যাগ হিউয়ার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যান্ড্রয়েডচালিত বিলাসবহুল এই স্মার্টফোনটির পারফর্মেন্স ফর্মুলা ওয়ানের গাড়ির মতোই। তাই এর ডিজাইনও করা হয়েছে গাড়ির মতো করে।ট্যাগ হিউয়ার প্রতিষ্ঠানটি ঘড়ি তৈরির জন্য বিখ্যাত। তবে মৌসুমী স্মার্টফোন-নির্মাতা হিসেবেও পরিচয় রয়েছে প্রতিষ্ঠানটির। এবার স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ হিসেবে ‘রেসার স্মার্টফোন’ তৈরি করেছে ট্যাগ হিউয়ার।স্মার্টফোনটিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে শকপ্রুফ রাবার। এ ছাড়া পুরো কাঠামো তৈরিতে টাইটেনিয়াম ও কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। জুলাই মাসে বাজারে আসবে ‘রেসার’ স্মার্টফোন। এ স্মার্টফোনের দাম হবে তিন হাজার ৭০০ ডলার।উল্লেখ্য, ২০১১ সালে ছয় হাজার ৭৫০ ডলার দামের ‘লিংক’ নামের একটি শৌখিন হ্যান্ডসেট বাজারে এনেছিল ট্যাগ হিউয়ার। এ ছাড়া ২০০৮ সালে বাজারে এনেছিল মেরিডিস্ট নামের মোবাইল ফোন।