এবার পড়াশোনার বিষয় সেলফি

ছবি তোলার ক্ষেত্রে তুমুল জনপ্রিয়তা পাওয়া শব্দ ‘সেলফি’। আত্মপ্রতিকৃতি বা সেলফ পোট্রেটের সংক্ষিপ্ত রূপ সেলফি এখন সারা বিশ্বে বেশ জনপ্রিয় শব্দ। এ শব্দটি বছরের আলোচিত শব্দ হিসেবেও শীর্ষে আছে। সেলফিকে আরও সহজ এবং জনপ্রিয় করে তুলতে এবার শিক্ষাক্ষেত্রেও এটি যুক্ত করা হয়েছে। আর শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে সেলফি নিয়ে বিশেষ কোর্স। এই বিশেষ বিষয়ে পড়াশোনার সুযোগ মিলবে লন্ডন কলেজে। এই কলেজে এখন সেলফি বিষয়ে পড়াশোনা করা যাবে!
‘দ্য আর্ট অব ফটোগ্রাফিক সেলফ-পোট্রেট’ নামের এ কোর্সে শিক্ষার্থীরা সেলফির নানা বিষয় শিখতে পারবেন এবং সেটি প্রাতিষ্ঠানিক ডিগ্রি হিসেবেই ধরা হবে। মাসব্যাপী এ বিষয়ে কীভাবে ছবির বিষয় বুঝে সেলফি তোলা যাবে, সেটি শেখানো হবে।
তারকাদের সেলফি যেমন জনপ্রিয় হয় সেটি অন্যদের ক্ষেত্রে হয় না। ঠিক কী কী বিষয় সেলফি তোলার সময় মাথায় রাখতে হবে, সে বিষয়গুলো যুক্ত করে প্রণয়ন করা হয়েছে সেলফি কোর্স। কত ধরনে বা কত উপায়ে সেলফি তোলা যায় এবং সেটিকে জনপ্রিয় করে তোলা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে।
এ ক্ষেত্রে গত বছরের সবচেয়ে বেশি আলোচিত অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিকা এলেন ডিজেনারেসের তোলা সেলফি যা টুইটারে ৩ কোটি ৩৬ লাখেরও বেশি রিটুইট এবং ২ কোটিরও বেশি ফেভারিট হয়েছে এবং কিম কার্দাশিয়ানের মতো তারকাদের নিয়েও নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে পড়তে আগ্রহীদের নিজেদের তোলা সেলফিসহ আবেদন করতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মতে, নিজের তোলা সেলফি খারাপ কিংবা পছন্দ হলে সমস্যা নেই, আমরা দেখতে চাই যিনি এ বিষয়ে পড়তে আগ্রহী তাঁর সত্যিকার অর্থেই সেলফিপ্রীতি আছে কি নেই!
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম