এবার বড় পরিসরে হবে স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগের চেয়ে বড় পরিসরে এবার স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’ নামের এই মেলা আগামী ১৩ থেকে ১৫ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে।
এবারের মেলায় স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, এইচটিএস, এডেটা, এইচপিএস, আর এন, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন ইত্যাদি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশ নেবে।
এক্সপো মেকারের পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় প্রতিটি প্রতিষ্ঠানই সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব দেখাবে। প্রতিটি স্টলেই মিলবে মূল্যছাড় ও উপহার।’
মেলা উপলক্ষে ফেসবুকে একটি প্রতিযোগিতারও (www.facebook.com/STExpo) আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞপ্তি