এবার সবার জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি মেসেঞ্জার
ব্ল্যাকবেরি মেসেঞ্জার

অবশেষে অ্যাপলের আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য চালু হয়েছে জনপ্রিয় ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার (বিবিএম)। এর আগে এ বিবিএম শুধু ব্ল্যাকবেরি ফোনেই ব্যবহার করা যেত।গত সোমবার আনুষ্ঠানিকভাবে আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য বিবিএম চালু হওয়ার পরেই গত দুই দিনে প্রায় ৫০ লাখ ডাউনলোড হয়েছে! গত মাসে এ জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেমের জন্য বিবিএম চালুর কথা থাকলেও নানা কারণে সেটি পিছিয়ে পড়ে। সে সময়ে অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণের আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিবন্ধনের কথা জানায়। নির্ধারিত সে সময়ে যাঁরা নিবন্ধন করেছেন, তাঁরা ইতিমধ্যে তাঁদের যন্ত্রে বিবিএম অ্যাপটি ব্যবহার শুরু করতে পেরেছেন বলে জানা গেছে।
অ্যাপটি বর্তমানে আইটিউনস, গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে।ইতিমধ্যে এসব অপারেটিংসিস্টেমে জনপ্রিয়তা পাওয়া ভাইবার, হোয়াটস অ্যাপসহ নানা ধরনের ইনস্ট্যান্ট মেসেঞ্জার রয়েছে। তবিবিএম কতটা জনপ্রিয় হবে, সেটি এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —সিনেট অবলম্বনে কাজী আলম