এবার সরাসরি জিংগার গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, গুগল প্লাস ও মাইস্পেসের কল্যাণে যুক্তরাষ্ট্রের গেম নির্মাতাপ্রতিষ্ঠান জিংগার তৈরি সিটিভিল, ফার্মভিল বেশ জনপ্রিয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের গেমগুলো সামাজিক যোগাযোগসাইট-নির্ভর এবং গেমগুলো শুধু সামাজিক যোগাযোগের সাইটেই খেলতে হতো। এবার এসব গেম যাতে আলাদাভাবে খেলা যায়, সে উদ্যোগ নিচ্ছে জিংগা। ব্যবহারকারীদের এ সুবিধা দিতে নিজেরাই গেম-সুবিধা দেওয়ার নেটওয়ার্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে জিংগা কর্তৃপক্ষ। জিংগার তৈরি গেমগুলোর মাসিক ব্যবহারকারী প্রায় ২০ কোটি, যা প্রতিনিয়তই বাড়ছে। সামাজিক যোগাযোগের নিয়মিত খেলা সেরা পাঁচটি গেমের মধ্যে চারটিই জিংগার তৈরি। প্রতিষ্ঠানটির আয়ের ৯৫ শতাংশ আসে ফেসবুক থেকে। তবে মূল আয়ের ৩০ ভাগ ফেসবুক নিয়ে, বিষয়টি জানিয়েছে এ ধরনের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো। ব্যবহারকারীরা এ সাইট থেকে গেম খেলতে ফেসবুকের আইডি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন জিংগার মহাব্যবস্থাপক ম্যানুয়েল ব্রনেস্টেইন। তিনি জানান, এর মাধ্যমে ফেসবুকের প্রোফাইল পেজটিকে নিজেদের গেম প্রোফাইল থেকে আলাদা রাখার সুবিধাসহ জিংগার তৈরি গেমসগুলোর সঙ্গে ব্যবহারকারীদের আলাদা একটা সম্পর্ক তৈরি হবে। বর্তমানে সরাসরি গেমিং-সেবা দিতে নিজেদের ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিবর্তনও করছে জিংগা এবং চলতি মাসের শেষের দিকে নিজেদের সাইট থেকেই ব্যবহারকারীরা গেমগুলো খেলতে পারবেন। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম