এবার সাফারিও গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের সাফারি ব্রাউজার
অ্যাপলের সাফারি ব্রাউজার

অ্যাপলের সাফারি ব্রাউজার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে সরিয়ে ফেলতে পারে অ্যাপল। আগামী বছর গুগল সার্চের পরিবর্তে অ্যাপলের ব্রাউজারে মাইক্রোসফটের বিং কিংবা ইয়াহু সার্চকে দেখা যেতে পারে।
আগামী বছর অ্যাপলের আইওএস ও গুগলের সার্চের মধ্যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গুগলকে সরিয়ে বিং কিংবা ইয়াহু সার্চ ইঞ্জিন বসানোর জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মাইক্রোসফট ও ইয়াহুর কর্মকর্তারা। ইতিমধ্যে ইয়াহু ও মাইক্রোসফটের কর্মকর্তারা অ্যাপলের নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে বলা হয়েছে, অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এডি কিউয়ের সঙ্গে মাইক্রোসফট ও ইয়াহুর কর্মকর্তারা তাঁদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট করার জন্য আলাদাভাবে সাক্ষাৎ করেছেন।
অবশ্য অ্যাপল ইতিমধ্যে মাইক্রোসফটের বিং সার্চকে বেশ কয়েকটি সেবার সঙ্গে যুক্ত করেছে।
সম্প্রতি ইয়াহু মজিলার সঙ্গে গুগলকে হটিয়ে তাদের সার্চ ইঞ্জিন বসানোর জন্য চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মজিলার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকবে ইয়াহু।