এবারে আসবে মাইক্রোসফটের স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারফেস’ নামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেওয়ার পর এবারে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন- গোপনে স্মার্টফোন তৈরিতে কাজ করছে মাইক্রোসফট ।২০ জুন ‘উইন্ডোজ ফোন ৮’ নামে স্মার্টফোনের নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটির কোড নাম ‘অ্যাপোলো’। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমটি মাল্টি কোরের প্রসেসর ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। চলতি বছরের শেষ দিকে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে। এ সময় নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, সবাইকে চমকে দিয়ে মাইক্রোসফট যেভাবে সারফেস ট্যাবলেটের ঘোষণা দিল—একইভাবে স্মার্টফোন এনেও চমকে দিতে পারে।মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোন তৈরি করবে নকিয়া, স্যামসাং, এইচটিসি ও হুয়াউয়ের মতো প্রতিষ্ঠানগুলো। নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।