এভারমিডিয়ার চার টিভিকার্ড

মনিটরের সঙ্গে একটি টিভি কার্ড যুক্ত করলেই তা হয়ে যায় টিভি। অনেকেই বাজারে টিভি কার্ডের খোঁজ করেন। দেশের বাজারে জনপ্রিয় এভারমিডিয়ার ব্র্যান্ডের চার ধরনের টিভি কার্ড পাওয়া যাচ্ছে।
এভারমিডিয়ার টিভি কার্ডগুলো হচ্ছে বক্স ডব্লিউ-৭ লাইট, এভারমিডিয়া সুপার-০০৯, ভোলার গো ইউএসবি ও বক্স পিভিআর।
‘বক্স ডব্লিউ-৭ লাইট’ এক্সটার্নাল টিভি কার্ডটি মনিটরের সাথে সংযুক্ত করলেই তা রূপান্তরিত হয় টিভিতে। আর ইন্টারনাল টিভি কার্ডের মধ্যে ‘এভারমিডিয়া সুপার-০০৯’ চলে পিসিতে। উভয় টিভি কার্ডে উচ্চ রেজুলেশনের ছবি দেখা যায়। এছাড়াও ল্যাপটপে টিভি দেখার সুবিধা দিতে এভারমডিয়ার ভোলার গো ইউএসবি এক্সটার্নাল টিভি কার্ড বাজারে রয়েছে। লাইভ রেকর্ডিং সুবিধার এক্সটার্নাল টিভি কার্ড ‘বক্স পিভিআর’। এভারমিডিয়া ব্র্যান্ডের টিভি কার্ড দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স।
‘বক্স ডব্লিউ-৭ লাইট’ টিভি কার্ড ৪০ ইঞ্চি মাপের পর্দার মনিটরেও ঝকঝকে ছবি দেখার সুবিধা দিতে পারে। অটো পাওয়ার অফ, ভিডিও পজ ও পিকচার ইন পিকচার সুবিধা রয়েছে এই টিভি কার্ডে। তিন বছরের ওয়ারেন্টিযুক্ত এভারমিডিয়া ‘বক্স ডব্লিউ-৭ লাইট’ টিভি কার্ডের দাম চার হাজার ৬৫০ টাকা।
ডেস্কটপের জন্য স্টেরিও সাউন্ড, মাল্টি ইউজার সেটিং, এফএম রেডিও শোনার অতিরিক্ত সুবিধা রয়েছে এভারমিডিয়ার ইন্টারনাল সুপার-০০৯ টিভিকার্ডে। দুই বছরের ওয়ারেন্টিসহ দাম পড়বে তিন হাজার ৪০০ টাকা।
পিসিতে ব্যবহারের এভারমিডিয়ার ভোলারগো টিভি কার্ডটিতে রয়েছে আইপড, ভিডিও প্লেয়ার, গেম কনসোল কানেক্ট করার বাড়তি সুবিধা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ টিভি কার্ডটির দাম তিন হাজার ৫০০ টাকা।
বক্স পিভিআর টিভি কার্ডটির মাধ্যমে টিভি কার্ড থেকে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্কে সরাসরি রেকর্ড করা যায়। পাশাপাশি টিভিকার্ডটিতে সময় নির্ধারণ করে দিলে নির্দিষ্ট সময়ে প্রচারিত পছন্দের অনুষ্ঠান স্বয়ক্রিয়ভাবে রেকর্ড রাখে এবং তা অবসরে দেখার সুযোগ করে দেয়। পকেট সাইজের টিভি কার্ডটির সঙ্গে আছে দুই বছরের ওয়ারেন্টি। দাম এগারো হাজার টাকা।