এম বিলিয়নথ পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনভিত্তিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন রকম সেবার সফলতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবছরই এম বিলিয়নথ পুরস্কার দিচ্ছে ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন। চলতি বছরের জন্য সম্প্রতি মনোনয়ন আহ্বান করেছে সংস্থাটি। এমবিলিয়নথ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ২০১১ নামের এ পুরস্কার দেওয়া হবে ১১টি ভাগে। বিভাগগুলো হলো: এম-বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং, এম-কালচার অ্যান্ড হেরিটেজ, এম-এডুকেশন অ্যান্ড লার্নিং, এম-এন্টারটেইনমেন্ট, এম-এনভায়রনমেন্ট, এম-হেলথ, এম-ইনক্লুশন, এম-ইনফ্রাস্ট্রাকচার, এম-নিউজ অ্যান্ড জার্নালিজম এবং এম-ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে http://mbillionth.in ঠিকানার ওয়েবসাইটে। এ ছাড়া [email protected]. ঠিকানায় ই-মেইল করেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বাংলাদেশে ডিনেট এ পুরস্কারের কান্ট্রি পার্টনার হিসেবে কাজ করছে। —বিজ্ঞপ্তি