এম বিলিয়নথ পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ খাতের জন্য পুরস্কার ‘এম বিলিয়নথ অ্যাওয়ার্ড ২০১২’-এ মনোনয়নপত্র আহ্বান করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এই আয়োজনের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ডিনেট। এম-বিজনেস অ্যান্ড কমার্স/ব্যাংকিং, এম-কালচার অ্যান্ড হেরিটেজ, এম-গভর্নেন্স, এম-এডুকেশন অ্যান্ড লার্নিং, এম-এন্টারটেইনমেন্ট, এম-এনভায়রনমেন্ট, এম-হেলথ, এম-ইনক্লুশন, এম-ইনফ্রাস্ট্রাকচার, এম-নিউজ অ্যান্ড জার্নালিজম, এম-ট্রাভেলস অ্যান্ড টুরিজম—এই ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিস্তারিত http://mbillionth.in। —বিজ্ঞপ্তি