এমএস অফিসের দক্ষতা নিয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় গুচ্ছ সফটওয়্যার এমএস অফিসে কে কতটা দক্ষ তা নিয়ে এবার প্রতিযোগিতার আয়োজন করেছে নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। এ জন্য সারা বিশ্বে আয়োজন করা হয়েছে ‘মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’। এবার বাংলাদেশেও হবে এর বাছাই প্রতিযোগিতা। এ আয়োজন করতে সম্প্রতি প্রতিযোগিতার আয়োজন সহযোগী ডিজিকন ও বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। কুল এক্সপোজারের প্রধান নির্বাহী এরশাদুল হক ও ডিজিকনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ ফারুক চুক্তিপত্রে সই করেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের বয়স ১৫ জুন ২০১৫ তারিখে ১৩ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী আগামী ৯ থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। —বিজ্ঞপ্তি