এমজ্যামসে গানের সংগ্রহশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে নিজের পছন্দমতো গান শোনা বা মিউজিক স্ট্রিমিং সেবা এমজ্যামস বাংলাদেশে গত মাসে চালু করে কনটেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান মোবিমিডিয়া। এমজ্যামসের সবচেয়ে বড় শক্তি এর বিশাল গানের ভান্ডার। বাংলা গান তো বটেই, হলিউড-বলিউডসহ ইউনিভার্সাল মিউজিক, সনি ও ওয়ার্নার মিউজিকের জনপ্রিয় সব নতুন গান পাওয়া যাবে এতে। যেকোনো গান সহজে খুঁজে পাওয়ার সুবিধা আছে এমজ্যামসে। এমজ্যামসের গ্রুপ মার্কেটিং ম্যানেজার অ্যাড্রিয়ান বার্টন বলেন, ‘বাংলাদেশে সাড়া দেখে আমরা অভিভূত। এখানকার জন্য খুব শিগগিরই আরও নতুন নতুন সুবিধা আনব আমরা।’
যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্লেস্টোর থেকে (https://goo.gl/lN2TCa) নামিয়ে নিয়ে এমজ্যামস ব্যবহার করা যাবে, চলবে টুজি কিংবা থ্রিজি নেটওয়ার্কে।
বিজ্ঞপ্তি