এমটিবির অনলাইন গ্রাহকদের সেবা দেবে এসএসএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমটিবি ও এসএসএলের মধ্যে অনলাইন পেমেন্ট বিষয়ক চুক্তি হয়েছে
এমটিবি ও এসএসএলের মধ্যে অনলাইন পেমেন্ট বিষয়ক চুক্তি হয়েছে

এখন থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীরা এসএসএল কমার্সের সঙ্গে অধিভুক্ত ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এসএসএল ওয়্যারলেস ‘অনলাইন পেমেন্ট’ বিষয়ক একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে এমটিবি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীরা স্থানীয় যেকোন বিমান কোম্পানির টিকেট ক্রয়, হোটেল বুকিং, বিভিন্ন রেঁস্তোরার খাবারে অর্ডার/বুকিং, মোবাইলে ও ইন্টারনেট অর্থ রিচার্জ, অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সুবিধা পাবেন। এসএসএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইন পেমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান ও এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।