এমন উৎসব আবার কবে হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচনা মাকে সঙ্গে নিয়ে ঘুরছে স্টলগুলো। সংগ্রহ করছে সব লিফলেট। মায়ের মুখ দেখে বোঝা গেল, কেন জানি মন খারাপ করে আছেন। সূচনা বেশ আনন্দ করছে প্রতিটা মুহূর্ত। তার চোখেমুখে আনন্দের ঝিলিক। কথা বলে জানা যায়, তার মা প্রথম আলো পত্রিকা পড়ে জানতে পারেন যশোরে ইন্টারনেট উৎসব হবে। সে জন্য তিনি প্রতিযোগিতায় মেয়েকে অংশগ্রহণ করাতে চলে যান প্রথম আলোর যশোর অফিসে। কিন্তু গিয়ে নিরাশ হন। কারণ, অফিস থেকে কোনো রেজিস্ট্রেশন করা হবে না। তাঁকে জানিয়ে দেওয়া হয়, স্কুলে ফরম দেওয়া হবে। মা ছুটতে ছুটতে চলে যান স্কুলে, সেখানে গিয়ে আবার নিরাশ হন। কারণ, স্কুলের শিক্ষকেরা আগেই নির্বাচন করে ফেলেছেন কারা অংশ নেবে উৎসবে। তবে তিনি স্কুল থেকে জানতে পারেন উৎসবে ১২ জনকে ভেন্যুতে নির্বাচন করা হবে। সেই আশা নিয়েই তিনি চলে আসেন ১ অক্টোবর শনিবার সকালে যশোর জেলা স্কুলে।সূচনা জানায়, ‘এ উৎসবে এসে তথ্যপ্রযুক্তি সম্বন্ধে যা জানতে পেরেছি, তা আমার অনেক দিন কাজে লাগবে।এমন অনেক মা-বাবা তাঁর সন্তানকে, ভাই তাঁর বোনকে কিংবা বোন তাঁর ভাইকে নিয়ে চলে এসেছেন উৎসবে।১ অক্টোবর সকাল থেকেই যশোর জিলা স্কুলে একটা উৎসব উৎসব আমেজ তৈরি হয়েছিল। চারদিকে ব্যানার-ফেস্টুন লাগানোতে আলাদা পরিবেশ তৈরি হয় যশোর জিলা স্কুলে।নুঝাত ও নৌসি এসেছে সরকারি গার্লস কলেজ থেকে। তারা ছিল প্রতিযোগী। নৌসি বলে, ‘এখানে এসে যা জানলাম, তা অনেক কাজে লাগবে আমাদের জীবনের চলার পথে।’যশোর জেলা স্কুলের মেহেদী বলে, ‘এমন উৎসব কেন গ্রামীণফোন-প্রথম আলো আগে করল না!’যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে নেই, তা বোঝা গেল এই অনুষ্ঠানের মাধ্যমে।’আশপাশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা থাকলেও উৎসবে ১৬-১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় হাজারো শিক্ষার্থী সেদিন উপস্থিত। যশোর জিলা স্কুলে সেদিন যেন বসেছিল স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা।ইতিমধ্যে অষ্টম পর্ব শেষ হয়েছে। শেষ পর্যায়ে মঞ্চে চলছে যশোরের আই-জিনিয়াস খোঁজার পালা। ফলাফল ঘোষণার আগে আগে দর্শকসারিতে নেমে আসে নীরবতা। শেষ প্রশ্নের উত্তর দিয়ে রাতারাতি বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় নির্ঝর কুমার রায়।