এমন যদি হতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনের ভাষা: বিস্কুট খান, সিঙ্গাপুর যান!
সাধারণ ভাবনা: বিজ্ঞাপনটি শুনে আপনার মনে হতেই পারে, নির্দিষ্ট কোনো কোম্পানির বিস্কুট খেলে সেই বিস্কুটের প্যাকেটের ভেতর একটি টিকিট পাওয়া যাবে। তারপর সেই টিকিট কোম্পানিকে দেখালে তারা সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবে। তখন আপনি একা অথবা সঙ্গে আরও একজনকে নিয়ে ঘুরে আসতে পারবেন সিঙ্গাপুর থেকে। দুই দিন এক রাত অথবা এক দিন দুই রাত থাকা-খাওয়া ফ্রি।
মারপ্যাঁচ: বিস্কুটটি খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার পেটের আকাশে দেখা দিতে পারে দুর্যোগের ঘনঘটা। দেশের সব ডাক্তার-কবিরাজ গুলিয়ে খেলেও এই ঘনঘটা বহাল থাকতে পারে। তখন কারও পরামর্শে আপনাকে ছুটে যেতে হতে পারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। আর তারই মধ্য দিয়ে সার্থকতা পেতে পারে বিজ্ঞাপনের এই কথা—‘বিস্কুট খান, সিঙ্গাপুর যান’।