এমপিথ্রি ও আইপডের বিকল্প তৈরিতে গোপন প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কানাডিয়ান রক অ্যান্ড রোল সংগীততারকা ও চলচ্চিত্রপরিচালক নেইল ইয়াং জানিয়েছেন, তিনি অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের শুরু করা গোপন একটি প্রকল্পে কাজ করছেন। এক খবরে এনডিটিভি জানিয়েছে, এই প্রকল্পটি বর্তমানে বাজারে থাকা এমপিথ্রি গানগুলোর মানের তুলনায় আরও উন্নত সংস্করণের গানের ফরম্যাট ও যন্ত্র উদ্ভাবনে কাজ করছে।এমপিথ্রি ফাইল ফরম্যাটের বিকল্প ছাড়া প্রকল্পটির অধীনে আইপডের মতো নতুন একটি ডিভাইস তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন ইয়াং।স্টিভ জবসের উদ্যোগে চালু হওয়া এ গোপন প্রকল্প প্রসঙ্গে ইয়াং জানিয়েছেন, `অনলাইন স্টোরে বর্তমানে যেসব গান কিনতে পাওয়া যায়, সেগুলোর মান মোটেও সনে্তাষজনক নয়। আমরা যখন গান রেকর্ডিং করি, তখন সেখানে গানের মান বা শব্দের মাত্রা পুরোপুরি ঠিক থাকলেও ডাউনলোড করা এমপি-থ্রিতে তা পরিবর্তিত হয়ে যায়। এটা ডিজিটাল বা অ্যানালগের কোনো বিষয় নয় বরং গান শোনার ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টি লক্ষণীয়। এমপিথ্রি ফাইল ফরম্যাটে আসল রেকর্ডিংয়ের মাত্র ৫ শতাংশ তথ্য থাকে।এমপিথ্রির বিকল্প উদ্ভাবনের বিষয়টি নিয়ে স্টিভ জবসের সঙ্গে আলোচনা করেছিলেন ইয়াং। এ ছাড়া স্টিভ জবস ও ইয়াং মিলে আইপডের মতো ডিভাইস তৈরির পরিকল্পনা করেছিলেন, যা স্টুডিও কোয়ালিটিসম্পন্ন ৩০টি অ্যালবামের তথ্য ধারণ করতে সক্ষম হবে। সম্প্রতি এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেই জানিয়েছেন ইয়াং। এমপিথ্রি ফাইল ফরম্যাটের বিকল্প নাম ঠিক করেছেন `টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি রেকর্ড পে্লয়ার', `আর্থ স্টোরেজ', `থ্যাংকস ফর লিসনিং' প্রভৃতি। এ জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে আবেদন করেছেন বিখ্যাত রক অ্যান্ড রোল সংগীততারকা ও পরিচালক নেইল ইয়াং। এই নামগুলো পেতে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদনও করেছেন তিনি।২০১১ সালের জুন মাসে ছয়টি নামের জন্য পেটেন্ট আবেদন করেন ইয়াং। এর মধ্যে রয়েছে `আইভানহো', টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি রেকর্ড প্লেয়ার', `আর্থ স্টোরেজ', স্টোরেজ শেড', `থ্যাংকস ফর লিসনিং' স্টুডিও কোয়ালিটি সাউন্ড (এসকিউএস)। আবেদনে বলা হয়েছে, একটি অনলাইন ও রিটেইল স্টোর সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট থেকে নতুন ফরম্যাটের গান ও ভিডিও ডাউনলোডের সুযোগ থাকবে।স্টিভ জবস প্রসঙ্গে ইয়াং জানিয়েছেন, ডিজিটাল মিউজিকের ক্ষেত্রে তিনি পথপ্রদর্শক হলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন পুরোনো মানসিকতার। তাই বাড়িতে তিনি ভিনাইল প্লেয়ারে গান শুনতেন। তিনি যদি বঁেচে থাকতেন, তবে আমি যে প্রকল্পটি নিয়ে কাজ করছি, তিনি সেটি সম্পন্ন করতেন। উল্লেখ্য, ২০১১ সালের ৫ অক্টোবর অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগে মারা যান স্টিভ জবস।