এমিলি নয়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উচ্চশিক্ষায় মেয়েদের আগমনের সূচনা হওয়ার পর থেকে সৃষ্টিশীলতার বিচারে সবচেয়ে মেধাবী এমিলি নয়েদারই বর্তমানে জীবিত সবচেয়ে সেরা গণিতবিদ।’ ১৯৩৫ সালে নিউইয়র্ক টাইমস-এর পাতায় আইনস্টাইনের একটি চিঠি ছাপা হয়েছিল, তার অংশবিশেষে তিনি এই মন্তব্য করেছিলেন তৎকালীন সাড়া জাগানো মহিলা গণিতবিদ এমিলি নয়েদারকে নিয়ে।গত শতকের অন্যতম শ্রেষ্ঠ বীজগণিতবিদ এমিলি নয়েদার জন্মগ্রহণ করেন ১৮৮২ সালে, জার্মানির এক ইহুদি পরিবারে, আর্লাঙ্গেনের ব্যাভারিয়ান টাউনে। তাঁর বাবা ম্যাক্স নয়েদার একজন গণিতবিদ ছিলেন। এমিলির শৈশবে ইচ্ছা ছিল ফ্রেঞ্চ ও ইংরেজি শিক্ষক হওয়ার, কিন্তু তাঁর বাবার প্ররোচনায় কীভাবে যেন তিনি আর্লাঙ্গেন বিশ্ববিদ্যালয়ে গণিতশাস্ত্রে ভর্তি হয়ে গেলেন। সেখানে তাঁর বাবা শিক্ষকতা করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকিয়ে তিনি ১৯০৭ সালে ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট অব আর্লাঙ্গেন-এ কাজ করা শুরু করেন। সে সময়ে সেখানে মেয়েদের উপস্থিতি প্রায় শূন্য ছিল। তিনি এখানে দীর্ঘ আট বছর কাজ করেন বিনা পারিশ্রমিকে। এ সময়ে তাঁর কাজগুলো বেশ সাড়া জাগায়। ১৯০৯ সালে Deutsche Mathematiker-Vereinigung-এর মেম্বার হওয়ার আমন্ত্রণ পান। এ ছাড়া ১৯১৩ সালে তিনি ভিয়েনায় গিয়ে বেশ কিছু লেকচার দেন। ১৯১৫ সালে তিনি ডেভিড হিলবার্ট ও ফেলিক্স ক্লেইনের অনুরোধে গটিনজেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতা শুরু করেন। কিন্তু এখানেও তিনি লিঙ্গবৈষম্যের শিকার হন, তৎকালীন সুশীল সমাজ তাঁর শিক্ষতায় বাধা সৃষ্টি করে। কিন্তু তাঁকে দমিয়ে রাখা যায়নি। তাঁর তৈরি করা লেকচারগুলো সেখানে ডেভিড হিলবার্টের নামে দেওয়া হতো। তিনি সেখানে কার্যত একজন সহকারী হিসেবে ছিলেন। পরে ১৯১৯ সালে তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ১৯৩৩ সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেন। তিনি এতই জনপ্রিয় হন যে তাঁর ছাত্রদের নয়েদার বয়েজ বলা হতো। ১৯২৮-২৯ সালে তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেন। ১৯৩০ সঙ্গে তিনি ফ্র্যাংকফার্টের শিক্ষকতা করেন। ১৯৩২ সালে জুরিখে অবস্থিত আন্তর্জাতিক গণিত কংগ্রেস তাঁকে নিমন্ত্রণ জানায় লেকচারের জন্য। একই বছর তিনি Ackermann-Teubner Memorial Prize অর্জন করেন। ১৯৩৩ সালে তিনি প্রিন্সটনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ-এও একটি লেকচার দেন।তাঁর কাজগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ১৯২১ সালে প্রকাশিত রিং থিওরি। এ ছাড়া তাঁর abstract algebra নিয়ে কাজগুলো অনবদ্য। তিনি তাঁর কাজকে বাস্তবে প্রয়োগের সময় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেন, তা হচ্ছে সময় এবং শক্তি পারস্পরিক সম্পর্কিত। সংরক্ষণশীলতা এবং প্রতিসমতা নিয়ে তাঁর কাজগুলো বেশ চমকপ্রদ। আর Abstract Algebra-তে তাঁর কাজগুলো অসামান্য। তিনি গ্রুপ থিউরি, নম্বর থিউরি এবং গ্রুপ রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করেন। ১৯৩৩ সালের এপ্রিলে নাৎসি সরকার তাঁকে শিক্ষকতার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এ সময় তাঁর জার্মানিতে অবস্থান করা তাঁর জন্যই বিপজ্জনক হয়ে পড়ে। তাই সেপ্টেম্বরে তিনি Bryn Mawr College থেকে অতিথি শিক্ষকতার আমন্ত্রণ গ্রহণ করেন। পরে তাঁর মেয়াদ আরও বাড়ানো হয়। এ সময়ে তাঁর জরায়ুতে টিউমার ধরা পড়ে এবং তাঁর একটি অস্ত্রোপচার হয়। পরে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে থাকাকালীন ইনফেকশনে মৃত্যুবরণ করেন।শরিফা সুলতানা১৯১৮ নয়েদার তত্ত্বের প্রকাশ। মৌলিক পদার্থবিজ্ঞানে প্রতিসমতার সঙ্গে সময়ের সঙ্গে অপরিবর্তনশীল রাশিগুলোর সম্পর্ক নির্ধারিত হয় এই তত্ত্বের মাধ্যমে। ১৯১৫ সালে প্রথম প্রমাণকরলেও প্রকাশিত হয় ১৯১৮ সালে। ১৯২০-২১ রিং থিওরিতে গুরুত্বপূর্ণ অবদান। ১৯২১ সালেপ্রকাশিত তাঁর গবেষণাপত্রটিকে আরভিং কাপ্লানস্কি বৈপ্লবিক আখ্যা দেন। তাঁর নাম অনুসারে নয়েদারিয়ান রিং ধারণার জন্ম হয়। ১৯২৭ বীজগণিতের প্রথম সাধারণ রিপ্রেজেন্টেশন থিওরি প্রকাশ হয়। তার এই কাজ আধুনিক বীজগণিতের বিকাশে মৌলিক অবদান আছে।