এয়ারটেল দিচ্ছে হক-আই প্রযুক্তি সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট গ্রাহকদের জন্য ট্র্যাকিং প্রযুক্তি ‘হক-আই’ উন্মুক্ত করেছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। হক আই প্রযুক্তি ব্যবহার করে মাঠ পর্যায়ের কর্মীদের অবস্থান শনাক্ত করা ও ভ্রাম্যমাণ কর্মীদেরকে বার্তা পাঠিয়ে যোগাযোগ করার সুবিধা রয়েছে।

এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হক আই প্রযুক্তিটির সঙ্গে রয়েছে ‘রিচ রিপোর্টিং মডিউল’ ও ‘জিও ফেন্সিং’ সুবিধা। ‘রিচ রিপোর্টিং মডিউল’-এর সাহায্যে কর্মীর অবস্থান শনাক্ত করা যায় এবং ‘জিও ফেন্সিং’ যোগাযোগের সুবিধা দিতে পারে।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি অফিস বা মাঠ পর্যায়ে কাজ চলে এমন প্রতিষ্ঠানে হক-আই প্রযুক্তি ব্যবহার করা যাবে।