এয়ারটেলের সিমকার্ডের বিশেষ প্যাকেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালেনটাইনস ডে উপলক্ষে দুটি সিমকার্ডের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এয়ারটেল। এই প্যাকেজে দুটি সিমকার্ডের নম্বর হবে একই সিরিজের, শুধু শেষ ডিজিটটি হবে ভিন্ন।এই প্যাকেজের দুটি নম্বরের জন্য থাকছে একটি বিশেষ এফএনএফ নম্বর, যার মাধ্যমে সাশ্রয়ী রেটে কথা বলার সুযোগ থাকবে। এই ডুয়াল সিম প্যাকের মূল্য ২৪৯ টাকা। সিম কিনতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি প্রয়োজন পড়বে।সিম প্যাকেজ ছাড়া ভ্যালেনটাইনস ডেতে টকটাইম, এসএমএস উপহার দেওয়ার বিশেষ সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানা যাবে এয়ারটেলের ওয়েবসাইটে।