এরেনা অব ভেলোর বাংলাদেশ চ্যাম্পিয়ন ওরিয়েন্টাল ফিনিক্স

চ্যাম্পিয়ন দল পুরস্কার হাতেছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরেনা অব ভেলোর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২১-এ চ্যাম্পিয়ন দল ওরিয়েন্টাল ফিনিক্স। এই দল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দলের নেতা আবদুল্লাহ আল মাসুদ দল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন।

প্রশ্ন:

অনুগ্রহ করে আপনার দলের সদস্যদের ও খেলোয়াড়দের নাম বলুন।

উত্তর: আমাদের দলের নাম ওরিয়েন্টাল ফিনিক্স। খেলোয়াড়দের বিবরণ—আসাদুল্লাহ আল গালিব; সুগার্কিড নামে পরিচিত (দলীয় ম্যানেজার), আমি আবদুল্লাহ আল মাসুদ; ডেথলি নামে পরিচিত (দলনেতা), ফাহরাজ জামিন স্পর্শ; বিষ্ট নামে পরিচিত, নাফিস আহমেদ; মরচারমিং নামে পরিচিত, আবরার শাহরিয়ার সুবাত; ওয়ার্থলেস নামে পরিচিত, ফারদিন হাসান; পিকা পিকা নামে পরিচিত, শেখ মতিউর রহমান; সিসেন নামে পরিচিত।

প্রশ্ন:

আমাদের আপনাদের যাত্রা সম্পর্কে বলুন। গেমিং-এ কীভাবে এলেন? মোবাইল মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটেল এরেনা অব ভেলোর গেম খেলতে কীভাবে আগ্রহী হলেন?

উত্তর: যাত্রাটি আমাদের জন্য সহজ ছিল না। আমরা চার বছর ধরে এমওবিএ গেমস খেলছি। কিন্তু এ দলের সমন্বয়ে আমরা দুই বছর ধরে খেলছি। খেলাটির প্রতি আমাদের গভীর ভালোবাসা থেকে আমরা এমওবিএ গেমস খেলি। আমরা লিগ অব লিজেন্ড, ওয়াইল্ড রিফ্ট প্রভৃতিসহ বিভিন্ন এমওবিএ গেমস খেলে থাকি। আমরা এরেনা অব ভেলোরের মতো ৫ভি৫ এমওবিএ গেমস খেলতে স্বাচ্ছ্যন্দ বোধ করি। মাঝেমধ্যে এমওবিএ গেমস খেলা বেশ কঠিন মনে হয়, কিন্তু প্রতিযোগী খেলোয়াড় হিসেবে আমরা সব সময় বড় টুর্নামেন্টগুলোর জন্য মুখিয়ে থাকি। বিগত দিনে আমরা এই টুর্নামেন্টের মতো এত বড় কোনো টুর্নামেন্টে খেলিনি। অন্যান্য দেশে আরও বড় সুযোগ ও টুর্নামেন্টগুলো সব সময় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা আশাবাদী, আমরা একদিন আন্তর্জাতিক পর্যায়ে খেলব।

প্রশ্ন:

আপনার ব্যক্তিগত জীবনে এমন কোনো চ্যালেঞ্জ ছিল, যা আপনাকে এ–জাতীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার পথে কিংবা গেমিং ক্যারিয়ার শুরু করায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল?

উত্তর: এটি সত্যি যে আমাদের অনেক ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়, কিন্তু সব প্রশংসা আল্লাহর যে আমরা এ পরীক্ষায় উতরে গেছি। সিসেনের অনেক শারীরিক সীমাবদ্ধতা ছিল, কিন্তু খেলাটির প্রতি তার ভালোবাসা তাকে শক্তিশালী করে তুলেছে এবং সে টুর্নামেন্টে যোগ দিয়েছে। এই টুর্নামেন্ট খেলতে গিয়ে আমরা যে আত্মত্যাগ করেছি, তার ফলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এমনকি আমাদের দলের কোনো স্পনসর বা কোচ ছাড়াই আমরা এই সাফল্য পেয়েছি। আগে যেমনটা বলেছি, আমাদের প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে আমরা এই টুর্নামেন্টের মতো খুব বেশি টুর্নামেন্ট ও ল্যান খেলিনি, যার ফলে অনেকবারই আমরা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমাদের দলের সদস্যদের পরস্পরের সঙ্গে দৃঢ় বন্ধনের কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।

ট্রফি হাতে চ্যাম্পিয়ন দলের সদস্যরা
ছবি: বিজ্ঞপ্তি
প্রশ্ন:

ই–স্পোর্টস আপনাদের ক্যারিয়ারকে কীভাবে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন?

উত্তর: খেলাটির প্রতি আমাদের গভীর ভালোবাসা থেকে আমরা এমওবিএ গেমস খেলি। কিন্তু এই মুহূর্তে আমরা এর পেছনে সম্পূর্ণ আত্মনিয়োগ করতে পারব না এবং এটিকে আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারব না। কারণ এখনো আমাদের সামনে খুব বেশি সুযোগ আসেনি। আমি বরং বলব, ই–স্পোর্টস আমাকে একটি পরিবার দিয়েছে এবং আমি যা করতে চাই, সেটি করার সক্ষমতা দিয়েছে। আমরা এখন গর্ব ভরে বলতে পারি, আমরা ই–স্পোর্টস খেলোয়াড় এবং আমরা বাংলাদেশের হয়ে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।