এল অফিস ৩৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট বাংলাদেশে ক্লাউড-ভিত্তিক অফিস সেবা ‘অফিস ৩৬৫’ চালু করেছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবা চালুর ঘোষনা দেন মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাধারণ ব্যবস্থাপক জ্যামি হার্পার। এ সময় তিনি বলেন, ‘মাইক্রোসফটে আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের পণ্য এবং সেবার মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় ক্লাউড-ভিত্তিক সেবা অফিস ৩৬৫ দেশব্যাপী চালু হলো।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, মাইক্রোসফট অফিস ৩৬৫ মাইক্রোসফট অফিস স্যুটের অনলাইন সংস্করণ। সেখানে প্রচলিত ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুকসহ সব পণ্য আছে। এটি ডেক্সটপ, নোটবুক, স্মার্টফোন কিংবা ট্যাবলেটে ব্যবহার করা যাবে। অনলাইনে অফিস ৩৬৫ পাওয়া যাবে www.microsoft.com/office এই ঠিকানায়।
—মেহেদী হাসান