এল আইফোন ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৭ এর ঘোষণা দিচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
আইফোন ৭ এর ঘোষণা দিচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

পানিরোধী বৈশিষ্ট্যের উচ্চ রেজুলেশন ও ডুয়াল লেন্সের আইফোন ৭ এর ঘোষণা দিয়েছে অ্যাপল। বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দেয় অ্যাপল কর্তৃপক্ষ। 

নতুন আইফোনের ঘোষণা ছাড়াও ফোনে সুপার ম্যারিও গেম ও অ্যাপল ওয়াচে পোকেমন গো সুবিধা যুক্ত করার কথা বলেছে অ্যাপল।

অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, এখন পর্যন্ত ১০০ কোটিরও বেশি আইফোন বিক্রি হয়েছে।
অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নকশাবিদ জোনাথান আইভ অ্যালুমিনিয়াম কাঠামোর নতুন আইফোনের ফিচার তুলে তুলেন। অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার আইফোন ৭ এর নতুন ফিচার সম্পর্কে জানান। তিনি বলেন, এর মূল বিষয়গুলো হচ্ছে নকশা, নতুন হোম বাটন, পানি ও ধুলারোধী, নতুন ক্যামেরা সেটআপ, পেছনে ১২ সামনে ৭ মেগাপিক্সেল ক্যামেরা, নতুন রং, রেটিনা এইচডি ডিসপ্লের মতো ফিচার আছে এতে।