এল এইচপির নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট-প্যাকার্ড (এইচপি) বাংলাদেশ তাদের নতুন এনভি আলট্রাবুক নামের ল্যাপটপ কম্পিউটার বাজারজাত করা শুরু করেছে। ৫ জুন রাজধানীর একটি হোটেলে করপোরেট ক্রেতা ও উদ্যোক্তাদের সামনে নতুন ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এনভি৪-১০১৪টিএক্স, এনভি৬-১০০৩টিইউ, ১০১১টিএক্স, এনভি১৪-৩০১৩টিইউ ও স্পেকট্রা ওয়ান মডেলের ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া স্বাগত বক্তব্যে সামপ্রতিককালে বাংলাদেশে এইচপির অগ্রযাত্রা এবং এনভি নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এইচপির প্রিন্টিং অ্যান্ড পারসোনাল সিস্টেমস (পিপিএস)-এর মহাব্যবস্থাপক অং সু স্যান তাঁর বক্তব্যে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রযুক্তির দ্রুত ক্রমোন্নয়নের কথা বলেন। —বিজ্ঞপ্তি