এল গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন তোলা গ্যালাক্সি সিরিজের এস ৭ ও এস ৭ এজ ফোন দুটি উন্মুক্ত করল স্যামসাং। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই দুটি ফোন প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
নতুন ফোন দুটি থ্রিডি গ্লাস ও ধাতব কাঠামোর তৈরি। এতে ‘অলওয়েজ অন’ নামে বিশেষ ডিসপ্লে রয়েছে। এস ৭ ফোনটি ৫ দশমিক ১ ইঞ্চি মাপের আর এস ৭ এজের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি। এস ৭ এজটির ডিসপ্লে বাঁকানো। দুই সিম সুবিধার ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। সোনালি, সাদা, কালো, রূপালি রঙে শিগগিরই বাজারে আসবে এ ফোন।