এল গ্যালাক্সি এস৫ মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস৫ মিনি
গ্যালাক্সি এস৫ মিনি

গ্যালাক্সি এস৫ মিনি উন্মুক্ত করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরেই গ্যালাক্সি এ৫ স্মার্টফোনের ছোট সংস্করণ বাজারে আনবে বলে প্রযুক্তি-বিশ্বে গুজব ছিল। অবশেষে ১ জুলাই এস৫ মিনি স্মার্টফোনটি বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির সঙ্গে এস৫ মিনি ফোনটি মূল পার্থক্য হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসরে। এস৫ মিনিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে যা এস৫ স্মার্টফোনের ৫.১ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের চেয়ে আকারে ছোট। ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এস৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল আর মিনিতে থাকছে আট মেগাপিক্সেল। এস৫ স্মার্টফোনটিতে আট কোরের এক্সিনয়িস প্রসেসর থাকলেও মিনিতে থাকছে কোয়াড কোরের ১.৪ গিগাহার্টজ ক্যামেরা।

এস৫ এর মতোই মিনি স্মার্টফোনটিতে ফিংগারপ্রিন্ট সেন্সর ও হার্ট রেট মনিটর রেখে দিয়েছে স্যামসাং। এটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ এট ধুলা ও পানি রোধী। এতে অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ১.৫ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ জিবি মাইক্রোএসডি সমর্থন, এলইডি ফ্ল্যাশ, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুই হাজার১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি. ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০. মাইক্রো ইউএসবি, এনএফসি. টুজি.থ্রিজি ও ফোরজি সুবিধা। অ্যান্ড্রয়েড কিটক্যাট নির্ভর এই স্মার্টফোন দাম এখনও ঘোষণা করেনি স্যামসাং।