এল গ্যালাক্সি ওয়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন গ্যালাক্সি ওয়াই দেশের বাজারে এসেছে। নানা কাজের চমকপ্রদ প্রোগ্রাম, তারহীন ওয়াইফাই ইত্যাদি আছে এতে। এর পর্দার আকার তিন ইঞ্চি। বেশ বড় আকারে এর কোয়ারটি কিবোর্ড দেখা যায়। এতে আছে ৮৩২ মেগাহার্টজ গতির প্রসেসর। ফোনটি চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এর ল্যাটিচ্যুড দিয়ে বন্ধুদের বর্তমান অবস্থান বের করা যায়। কথা বলেই প্রোগ্রাম বা ফোনবুকে থাকা নাম ও নম্বর খুঁজে বের করা যাবে। টাচ উইজসফটওয়্যার দিয়ে চলে এর টাচস্ক্রিন। আর ক্যামেরা তো আছেই। —বিজ্ঞপ্তি